অফসোর
বিষয়ক আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতার মান উন্নত করতে আন্তর্জাতিক
বিশেষজ্ঞদের প্যানেল তৈরি করবে পানামা সরকার। মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ
গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার প্রেক্ষিতে বিশ্বজুড়ে যখন তোলপাড় চলছে তখন এমন
ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা। এরই মধ্যে ফাঁস
হওয়া নথি অনুযায়ী, বিশ্বের ক্ষমতাধর ও শক্তিশালী অনেক ব্যক্তি সম্পদ ও আয়কর
ফাঁকি দিতে পানামার আইনী প্রতিষ্ঠান মোসাক ফনসেকার মাধ্যমে অফসোর
কোম্পানিগুলোতে বিপুল অর্থ পাচার করে এর মালিক হয়েছেন। এর ফলে অনেক দেশই
আর্থিক দুর্নীতির বিষয়টি তদন্ত করছে। পানামার প্রেসিডেন্ট ভারেলা টেলিভিশনে
দেয়া এক ভাষণে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পানামা সরকার
আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করবে একটি স্বতন্ত্র
কমিশন। ওই কমিশন আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম যাচাই করবে এবং স্বচ্ছতা আনতে
সুপারিশ করবে। মোসাক ফনসেকার অংশীদার র্যামন ফনসেকা বলেছেন, এসব নথি
তাদের অফিস থেকে ফাঁস হয় নি। বিদেশ থেকে তাদের সার্ভার হ্যাক করা হয়েছে। এ
বিষয়ে পানামা এটর্নি জেলারেল অফিসে অভিযোগ দেয়া হয়েছে।
Comments[ 0 ]
Post a Comment