Last Update News:

সমকামিতায় আসক্ত যে নেত্রী

12:43 AM |
স্কটল্যান্ডের লেবার দলের নেত্রী কেজিয়া ডাগডেলে। স্বীকার করলেন তিনি সমকামী। আরেকজন নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। এ ঘোষণা দেয়ার পর পরই তাকে সমর্থন জানিয়ে শুভ কামনা জানিয়েছেন অনেকে। তিনি আবার জবাবে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, স্কটল্যান্ডের এই লেবার দলীয় নেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন না বললেই চলে। কিন্তু ফাবিয়ান রিভিউ’কে তিনি বলেছেন, একজন নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। তবে কে সেই নারী, তার নাম বলেন নি তিনি। উল্লেখ্য স্কটল্যান্ডের অনেক বেশি নেতাই সমকামীতে বিশ্বাসী অথবা তাদের এমন সম্পর্ক রয়েছে। তবে প্রকাশ্যে নারী সমকামিতায় আসক্ত থাকার কথা প্রকাশ্যে বলেন কম জনই। যারা এমনটা বলেন তাদের মধ্যে কেজিয়া ডাগডেলে (৩৪) অন্যতম ও চতুর্থ। এ দেশটির রক্ষণশীল নেতা রুথ ডেভিডসন, স্কটিশ গ্রিন পার্টির প্যাট্রিক হারভে এবং ইউকিপ স্কটল্যান্ড নেতা ডেভিড কোবার্ন প্রকাশ্যে সমকামিতায় আসক্ত থাকার কথা ঘোষণা করেছেন। সেই ধারায় কেজিয়া ডাগডেলে এগিয়ে গেলেন। তিনি স্বীকার করলেন, আমার একজন নারী পার্টনার আছেন। এ নিয়ে আমি খুব একটা কথা বলি না। কারণ, আমি এ নিয়ে কথা বলা পছন্দ করি না। আমার ব্যক্তিগত জীবন তো আমারই। এ বিষয়টি আমাকেই নিয়ন্ত্রণ করতে হবে। সেই জীবনটা এমনভাবে রেখেছি যাতে অন্য কেউ তা ছুঁতে না পারে। তার এ স্বীকারোক্তিতে প্রশংসা করেছেন অনেক রাজনীতিক ও সাধারণ মানুষ।
Read more…

রাজকোষ কেলেঙ্কারি: বাংলাদেশের অর্থ ফেরতে আদালতের নির্দেশ লাগবে

12:13 AM |
বাংলাদেশের রাজকোষ থেকে চুরি করা অর্থ বাংলাদেশের কাছে ফেরত দেয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশ লাগবে। আদালত নির্দেশ দিলেই ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম ওংয়ের কাছ থেকে উদ্ধার করা টাকা তুলে দেয়া হবে বাংলাদেশের কাছে। এ কথা বলেছেন ফিলিপাইনের সিনেট ব্লু রিবন কমিটির চেয়ারম্যান সিনেটর তিওফিস্তো গুইঙ্গোনা তৃতীয়। তিনি বলেছেন, কিম ওংয়ের কাছ থেকে উদ্ধার করা অর্থ ফেরত পাওয়ার বিষয়ে এন্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) একটি সিভিল ফোরফিচার (বাজেয়াপ্তকরণ) মামলা করবে। মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে এএমএলসি। এ সময় এএমএলসির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন গুইঙ্গোনা। পরে তিনি ফিলিপাইনের এনকোয়ার পত্রিকাকে ফোনে বলেছেন, আমরা সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছেছি। তাহলো এ বিষয়ে একটি মামলা করা হবে। এটা আইনী প্রক্রিয়া। আমাদেরকে এ প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। তার কথায়, সরকারের একটি সংস্থা থেকে নিশ্চিত করতে হবে যে, এই অর্থের মালিক বাংলাদেশ এবং তাদের হাতে তা ফেরত দিতে হবে এই মর্মে একটি নির্দেশনা প্রয়োজন। গুইঙ্গোনা বলেন, যখনই আদালত থেকে এমন নির্দেশনা দেয়া হবে তখনই এএমএলসি ওই অর্থ বাংলাদেশের হাতে তুলে দেবে। সিনেটর গুইঙ্গোনা বলেন, এরই মধ্যে বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমেসকে এ অর্থ ফিরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। জবাবে তিনি নিশ্চিত করেছেন যে, আইনি প্রক্রিয়া শেষ হলেই তিনি এই অর্থ ফেরত নেবেন। এখন পর্যন্ত কিম ওং বাংলাদেশের চুরি করা অর্থ থেকে ৪৬ লাখ ৩০ হাজার ডলার এবং ৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার পেসো ফেরত দিয়েছেন কর্তৃপক্ষের কাছে। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আরও ৪৫ কোটি পেসো ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিম ওং বলেছেন, তিনি ওই অর্থ ক্যাসিনো অপারেটর হিসেবে পেয়েছিলেন। তবে তিনি এক্ষেত্রে দু’চীনা নাগরিকের দিকে ইঙ্গিত করেছেন। বলেছেন, তাদের কাছ থেকে তিনি এসব অর্থ পেয়েছেন। তবে বাংলাদেশের এই অর্থ ফেরত পেতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে দাবি করেছেন সিনেট ব্লু রিবন কমিটির চেয়ারম্যান গুইঙ্গোনা। তিনি বলেন, যেহেতু এ নিয়ে মামলা হলে তাতে কোন প্রতিপক্ষ থাকবে না, তাই এ মামলার সিদ্ধান্ত হয়ে যাবে ওই সময়ের মধ্যেই। তিনি বলেন, সাধারণত এসব মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগে। কারণ, তাতে প্রতিপক্ষ থাকে। যদি কেউ দাবি করে বসেন যে, এই অর্থের মালিক বাংলাদেশ নয়, তিনি এর মালিক। তাহলে এ মামলা নিষ্পত্তিতে সময় লাগবে। কিন্তু এখন পর্যন্ত এমনটা দাবি করার মতো কেউ নেই।
Read more…

রাজধানীতে আবারো ব্লগার খুন

12:07 AM |
বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে অনলাইনে লেখালেখি করতেন এমন এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নাজিমউদ্দিন সামাদ সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাত নয়টার দিকে ঢাকার পুরনো অংশ সূত্রাপুরের একরামপুর ট্রাফিক মোড়ে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত মি. সামাদের ওপর প্রথমে চাপাতি দিয়ে হামলা চালায়।
পরে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পর পথচারীরা মি. সামাদকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশে ২০১৩ সাল থেকে মোট ৫ জন ব্লগারকে তাদের লেখালেখির কারণে হত্যা করা হয়েছে।
নিহত নাজিমউদ্দিন সামাদ ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির সান্ধ্য-কালীন বিভাগের ছাত্র ছিলেন।
তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
ফেসবুক পাতায় তিনি নিজেকে সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।
মি. সামাদ ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে অনলাইনে লেখালেখি করতেন বলে তার ফেসবুক পাতা থেকে জানা যাচ্ছে।
এছাড়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন, মি. সামাদ সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
সুত্রঃ বিবিসি
Read more…

মিয়ানমারের বিশেষ উপদেষ্টা সুচি

12:05 AM |
মিয়ানমারে নতুন দায়িত্ব পেলেন অং সান সুচি। তাকে দেয়া হয়েছে স্পেশাল এডভাইজার বা বিশেষ উপদেষ্টার পদ। তাকে এমন দায়িত্ব দিয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট হতিন কাইওয়া। এর মধ্য দিয়ে সরকারের সব শাখায় সুচির প্রভাব বিস্তারের পথ সুগম হলো। এমনিতেই মিয়ানমারে গণতান্ত্রিক সরকারে তার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু সাংবিধানিক নিয়মের অধীনে তিনি তা হতে পারেন নি। কারণ, তার স্বামী ও সন্তান বিদেশী নাগরিক হওয়ায় এক্ষেত্রে বাধা রয়েছে। তাই তাকে যে কোন উপায়ে সরকারের ভিতরে একটি বড় পদ দেয়ার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট। তাকে এরই মধ্যে দেয়া হয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তার ওপর তিনি বিশেষ উপদেষ্টার দায়িত্ব পেলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুচি বুধবার সাক্ষাত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়ার পর তিনি প্রথম আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন চীনকে। বুধবার মিয়ানমারের পার্লামেন্টের দু’কক্ষেই সুচিকে বিশেষ উপদেষ্টার দায়িত্ব দেয়ার বিলের ওপর শুনানি হয়। সেনা বাহিনী মনোনীত সদস্যরা এ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। কিন্তু এক পর্যায়ে এই বিলে স্বাক্ষর করেন সুচির দীর্ঘ দিনের রাজনৈতিক সহচর, ঘনিষ্ঠজন, প্রেসিডেন্ট হতিন।
Read more…

আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে পানামা

12:02 AM |
অফসোর বিষয়ক আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতার মান উন্নত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্যানেল তৈরি করবে পানামা সরকার। মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার প্রেক্ষিতে বিশ্বজুড়ে যখন তোলপাড় চলছে তখন এমন ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা। এরই মধ্যে ফাঁস হওয়া নথি অনুযায়ী, বিশ্বের ক্ষমতাধর ও শক্তিশালী অনেক ব্যক্তি সম্পদ ও আয়কর ফাঁকি দিতে পানামার আইনী প্রতিষ্ঠান মোসাক ফনসেকার মাধ্যমে অফসোর কোম্পানিগুলোতে বিপুল অর্থ পাচার করে এর মালিক হয়েছেন। এর ফলে অনেক দেশই আর্থিক দুর্নীতির বিষয়টি তদন্ত করছে। পানামার প্রেসিডেন্ট ভারেলা টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পানামা সরকার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করবে একটি স্বতন্ত্র কমিশন। ওই কমিশন আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম যাচাই করবে এবং স্বচ্ছতা আনতে সুপারিশ করবে। মোসাক ফনসেকার অংশীদার র‌্যামন ফনসেকা বলেছেন, এসব নথি তাদের অফিস থেকে ফাঁস হয় নি। বিদেশ থেকে তাদের সার্ভার হ্যাক করা হয়েছে। এ বিষয়ে পানামা এটর্নি জেলারেল অফিসে অভিযোগ দেয়া হয়েছে।
Read more…

Popular Posts

চট্টগ্রামের খবর ও বিনোদন